বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতি জনাব মাফরুহা রহমান , মহোদয় গত ২১/০৪/২০২৬ ইং তারিখ হতে দায়িত্ব পালন করে যাচ্ছেন । তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে যে সকল পদক্ষেপ গ্রহন করলে ভালো হয় ,তা করতে হবে । তিনি গত ৩০ আগস্ট ২০২৬ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে এক বক্তব্যে বলেন যে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনের আগে নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য না হলে, তাকে কোন অবস্থায় চুড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ দেওয়া হবে না এবং যে সকল শিক্ষার্থী শ্রেণিকক্ষে ৯০% উপস্থিত থাকবে না তাদেরকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বিদ্যালয় ও পারিবারিক ভাবে নৈতিক চরিত্রের পাশাপাশি পড়াশুনায় মনোযোগ দিতে হবে । আগামী দিনের জন্য সুন্দর ভবিষ্যৎ গঠন করাই একজন শিক্ষার্থীর মূল উদ্দেশ্য ও লক্ষ্য হওয়া উচিত।
