আসসালামু আলাইকুম, কামারগ্রাম কাঞ্চন একাডেমী ১৯৩৭ সালে মরহুম কাঞ্চন মুন্সী তৎকালীন ৬.৫৪ একর জমির উপর আলফাডাঙ্গা উপজেলার এক নির্জন প্রত্যন্ত গ্রামে সর্ব প্রথম বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন । বর্তমান বিদ্যালয়ে ২৩ জন শিক্ষক ০৮ জন কর্মচারী নিয়োজিত রয়েছেন । ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্য ন্ত ০৬ টি ভোকেশনাল নবম ও দশম শ্রেণিতে ২টি (সিভিল কন্সট্রাকশন ও আইও টি সার্পোট আইটি ) সহ মোট ০৮ শাখা রয়েছে ।প্রতিদিন সমাবেশের মধ্য দিয়ে বিদ্যালয়ের৷ কাজ শুরু হয় দুপুরে বিরতি সহ চারটা পর্যন্ত পড়াশোনার কাজ চলে,, পড়াশোনার সাথে সাথে শরীরচর্চা, খেলাধুলা সাংস্কৃতিক কর্মকান্ড , বিতর্ক প্রতিযোগিতা ইংরেজি চর্চা, বিজ্ঞান ক্লাব ও গবেষণাগার, আইসিটি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব প্রদান ও আন্তরিকতা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়টির সার্বিক পরিস্থিতি ভালো । বিদ্যালয় ম্যানেজিং কমিটি অভিভাবক ও শিক্ষক মন্ডলীসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞ জ্ঞাপন করছি।
